[email protected] মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬ ৩:৩৮ পিএম

সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ইশরাক হোসেন বলেন, দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলতেই তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার কথাও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকার প্রত্যয় জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও জোরালো ভূমিকা রাখতে চান।

এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নেওয়া এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

সম্প্রতি ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁর পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।

এসআর

সম্পর্কিত খবর