[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি হতে পারে চার বিভাগে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ৭:১৫ পিএম

সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের চার বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে অন্যান্য অঞ্চলে আবহাওয়া বেশির ভাগ সময় শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নতুন লঘুচাপ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

 

এর প্রভাবে বুধবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

দেশের অন্য এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এদিকে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ১৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

এসআর

সম্পর্কিত খবর