[email protected] মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩

রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬ ১১:৩৫ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নতুন নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে

 উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় তিনি আধুনিকায়িত এই উদ্যান ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন এবং উদ্বোধন অনুষ্ঠান শেষে উদ্যান প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

​উদ্বোধনের পর দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঐতিহাসিক ওসমানী উদ্যানটি সাধারণ নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানের আধুনিকায়ন কাজের মধ্যে রয়েছে লেক সংস্কার, ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, জিমনেশিয়াম, হাঁটার পথ (ওয়াকওয়ে) ও শিশুদের বিনোদনকেন্দ্র। উদ্যানের মূল প্রবেশদ্বারটি পুলিশ হেডকোয়ার্টার্সের বিপরীত পাশে অবস্থিত। মূল ফটক দিয়ে প্রবেশ করলে বাঁ পাশে লেক, কেন্দ্রে ফোয়ারা এবং লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া দেখা যাবে। এছাড়া লাইব্রেরির পাশে সিঁড়ি দিয়ে নিচে নেমে ভূগর্ভস্থ জাদুঘরের স্থান নির্মাণ করা হয়েছে।

​উদ্যানের কেন্দ্রস্থলে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ স্টিলের পাতের ওপর জুলাই শহীদদের নাম খোদাই করা রয়েছে। এর রেলিংয়ের ভেতরের অংশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের বিভিন্ন চিত্র স্থায়ীভাবে স্থান পেয়েছে। স্মৃতিস্তম্ভের ঠিক সামনে প্রতীকী কবর এবং পাশেই রয়েছে হাঁটার পথ। সংশ্লিষ্টদের মতে, তরুণ ও নতুন প্রজন্মের কাছে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে এই স্মৃতিস্তম্ভ বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি উদ্যানটিকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করতে নানা জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর