[email protected] মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬ ৯:৩৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

নতুন স্থানে সচিবালয়ের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পায়।

বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরের নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সচিবালয় স্থানান্তর প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা।

চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা প্রস্তাব করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর