[email protected] সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬ ৯:২৪ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, আগামী বছর দেশে উৎপন্ন

 বিদ্যুৎ রাখার মতো অবস্থা থাকবে না। ১৮ অক্টোবর (রবিবার) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

​চিফ হুইপ অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে করা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অবকাঠামো থাকলেও মূল যন্ত্রাংশ ছিল না এবং অর্থ অনিয়মের উদ্দেশ্যে সেগুলো তৈরি করা হয়েছিল। ফলে বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ বিল কমানোর সুযোগ সীমিত বলেও তিনি উল্লেখ করেন।

​দেশের সামাজিক ও ধর্মীয় পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বিগত দুই বছরে দেশের কোথাও কোনো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি। বাংলাদেশে কোনো সংখ্যালঘু গোষ্ঠী নেই, বরং দেশের প্রতিটি নাগরিকই সমান অধিকার ভোগ করেন।

​কর্মসূচির শেষে বেতাগী উপজেলার ৩৭টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সাথে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অঞ্চলের পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ এবং ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

এসআর

সম্পর্কিত খবর