উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর মধ্যেই আগামী কয়েকদিনের
মধ্যে বঙ্গোপসাগরের আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৮ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী:
১৯ অক্টোবর (সোমবার সকাল ৯টা পর্যন্ত): সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২০ অক্টোবর (মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত): আবহাওয়ায় বিশেষ বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
২১ ও ২২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার): এ দুই দিন চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এসআর