[email protected] শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬ ১:০৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের

 সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​উল্লেখ্য, আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

​২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তি ও পানি বণ্টন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মতামতমূলক স্ট্যাটাস দেন আবরার। এর জেরে ওই রাতে বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন একদল নেতাকর্মী তাকে হলের একটি কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে রাতভর নৃশংস নির্যাতনের শিকার হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান এই বুয়েট শিক্ষার্থী।

এসআর

সম্পর্কিত খবর