দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ২। আবহাওয়া অধিদফতরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এটি মৃদু মাত্রার ভূমিকম্প।
এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৬ কিলোমিটার গভীরে।
এসআর