[email protected] বৃহঃস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় সরকারি চাকরিতে ৫ দিনের ছুটি, বেসরকারিদের কতদিন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৭ পিএম

সংগৃহীত ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে এবার সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ এ দীর্ঘ ছুটি মিলবে। এ বিষয়ে মন্ত্রিসভার নীতিগত অনুমোদনের পর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

 

তবে সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও পুরো পাঁচ দিনের ছুটি পাবেন কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য এ সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে।

 

প্রস্তাব অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটির সঙ্গে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি যুক্ত হবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি হতে পারে।

 

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দুর্গাপূজার এই ছুটিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট জরুরি কার্যক্রম এ ছুটির আওতার বাইরে থাকবে।

 

এদিকে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির বাস্তবতা প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে ২৪ অক্টোবর শনিবার কর্মদিবস হিসেবে বিবেচিত হবে, সেখানে কর্মীদের ছুটি একদিন কমে চার দিনে দাঁড়াতে পারে।

 

অর্থাৎ, সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পেলেও বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মসূচি ও ছুটির নীতির ওপর নির্ভর করবে তারা কত দিনের ছুটি পাবেন।

এসআর

সম্পর্কিত খবর