ঢাকার স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক এবং দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর—ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।
সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্রে কয়েকটি সংশোধন ও পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। পরে এসব বিষয়ে সুপারিশ পাস করা হয়।
সভায় বক্তারা বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নগরবাসীর জন্য একটি বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সাংবাদিকদের আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।
এ ক্ষেত্রে ঢাকা সাংবাদিক ফোরামকে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এসআর