[email protected] শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬ ১২:৩৫ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের উচ্চপর্যায়ের

 এক গুরুত্বপূর্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভাটি শুরু হয়।

​বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​বৈঠকে রাজধানীর যানজট নিরসন, সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাস রুট রেশনালাইজেশন ও গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা দূরীকরণে নানামুখী পদক্ষেপ নিয়ে আলোচনা চলে। 

এসআর

সম্পর্কিত খবর