দেশে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ অক্টোবর) নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি। এর আগে ১২ কেজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।
তবে সরকারি মূল্য নির্ধারণের পরও খুচরা বাজারে অনেক ক্ষেত্রে এলপিজি প্রায় ২ হাজার টাকা বা তার কাছাকাছি দামে বিক্রি হয়েছে। ফলে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্তে ভোক্তাদের ওপর জ্বালানি ব্যয়ের চাপ আরও বাড়তে পারে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছিল। তখন ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে মূল্য নির্ধারণ করা হয় ১ হাজার ৫৮৫ টাকা।
এবার সেই দামের তুলনায় ২৫২ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হলো। ফলে এক মাসের ব্যবধানেই এলপিজির সরকারি নির্ধারিত দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
এসআর