[email protected] রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে স্মারকলিপি প্রদান: চিন্ময় কৃষ্ণের মুক্তি ও সনাতনীদের নিরাপত্তার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ৯:১৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং বাংলাদেশে

 হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ভারতের কলকাতায় বিক্ষোভ ও মিছিল করেছে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান এবং ন্যাশনাল সিটিজেন পার্টির কর্মী-সমর্থকরা।

​শনিবার (৩ অক্টোবর) বিকেলে প্রায় ১০০ জনের একটি মিছিল শিয়ালদহ রেলস্টেশন থেকে শুরু হয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের কাছাকাছি এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরবর্তীতে বিক্ষোভকারীদের মধ্য থেকে পাঁচজন প্রতিনিধিকে পুলিশ চ্যান্সারিতে নিয়ে যায়। সেখানে বাংলাদেশ মিশনের হেড অব চ্যান্সারি ও দ্বিতীয় সচিব তাদের কাছ থেকে একটি স্মারকলিপি গ্রহণ করেন।

​স্মারকলিপি হস্তান্তরের সময় দুই সংগঠনের প্রতিনিধিরা দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত বাজেট বরাদ্দ এবং পূজার ছুটি পাঁচ দিন পর্যন্ত বাড়ানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন।

​তারা দুর্গাপূজাসহ পরবর্তী সময়েও বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি স্বামী চিন্ময় কৃষ্ণের বিষয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত এবং তাকে দ্রুত মুক্তি দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসআর

সম্পর্কিত খবর