রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ফুয়াং ক্লাবে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।
ফুয়াং ক্লাব ও বারটি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের বলে জানা গেছে। এর আগে ২০১৯ সালে ক্লাবটিতে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে শনিবারের অভিযানে কী ধরনের অনিয়ম বা অভিযোগের বিষয় খতিয়ে দেখা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে অভিযান চালানো হয়। শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে।
অভিযানে অনুমোদনহীন গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে শেখ নূর ইসলামের চারটি গুদামের মধ্যে দুটি বৈধসহ মোট চারটি গুদাম সিলগালা করা হয়।
এসআর