সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান।
তিনি বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি নিজে তার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে।
স্পিকার বলেন, সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি লিখিতভাবে পদত্যাগপত্র দিয়েছেন।
সংবিধানের বিধান অনুসারে সেটি গ্রহণের সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে। ফলে বৃহস্পতিবার থেকেই পদত্যাগ কার্যকর হয়েছে।
পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ক্ষেত্রে কারণ উল্লেখ করার বিধান নেই।
এসআর