[email protected] রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

এমপি মিষ্টির পদত্যাগপত্র আজ থেকেই কার্যকর: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬ ৫:৫৬ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ২৩-এর সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমদ মিষ্টি

 স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন।

​একই দিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের টানেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ থেকেই এমপি মিষ্টির পদত্যাগপত্র কার্যকর হয়েছে।

​সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন ২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি আজ আমার কার্যালয়ে এসে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগ করার সাথে সাথেই তার আসনটি শূন্য হয়ে গিয়েছে। আমরা ইতোমধ্যে এটি সরকারি গেজেট আকারে প্রকাশের জন্য পাঠিয়েছি।”

​তিনি আরও জানান, “গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমরা অবিলম্বে নির্বাচন কমিশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব এবং আজ থেকেই তার পদত্যাগ কার্যকর বলে গণ্য হবে।”

​এমপি মিষ্টির পদত্যাগপত্রে যা রয়েছে

​এমপি মিষ্টির পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাওয়া হলে স্পিকার বলেন, “সংসদের নিয়ম ও বিধান অনুযায়ী সংসদ সদস্যরা পদত্যাগ করার সময় সাধারণত কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেন না।”

এসআর

সম্পর্কিত খবর