দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে
আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত একটি নির্দেশনামা পাঠানো হয়। বিষয়টি কয়েকটি ব্যাংকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিএফআইইউর পাঠানো চিঠিতে নির্দেশনা দেয়া হয়েছে যে, চিঠি পাওয়ার পরবর্তী আধা ঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব সম্পর্কিত যাবতীয় তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি (KYC) নথি এবং লেনদেন বিবরণীসহ আনুষঙ্গিক সব নথি বিএফআইইউতে জমা দিতে হবে।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল, যা নিয়ে বেশ তোলপাড় হয়। ওই ঘটনার পর কয়েকজনকে আটকও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির জানান, তাঁর স্টুডিও ভাঙচুরের ঘটনার জন্য তিনি কারও কাছ থেকে কোনো ক্ষতিপূরণ চান না বা তাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।
এসআর