[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩

গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে তারেক রহমানের বৈঠক

মোঃ আলী আকবর রনী

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৮ পিএম

নিউইয়র্ক থেকে এম. এ রনী: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সরবরাহ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং দেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন তারা।

 

এ সময় থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।

 

বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের জন্য আরও সহজলভ্য ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর