[email protected] বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩:৫৯ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনই তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, সফরটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। উভয় দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময়েই সফর ও বৈঠকের আয়োজন করা হবে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী। নতুন দায়িত্ব পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দনও জানান তিনি।

 

প্রায় এক ঘণ্টার বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে বৈঠকে কোনো নির্দিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে জানান ভারতীয় হাইকমিশনার।

 

দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। বৈঠকটি নিয়ে তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন।

 

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের সফরের জন্য যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন। তারেক রহমানের জন্য ভারতের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী যখন সফরের জন্য উপযুক্ত সময় মনে করবেন, তখনই তা অনুষ্ঠিত হবে।

 

এদিকে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতের সঙ্গে দূরদর্শিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে

এসআর

সম্পর্কিত খবর