[email protected] বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩

বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে ককটেলসদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে।

এ তথ্য পাওয়ার পর কবরস্থান এলাকায় নিরাপত্তা জোরদার করে জায়গাটি ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-২)-এর একটি বিশেষ দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত কিছু বস্তু পড়ে রয়েছে।

এগুলো ককটেলসদৃশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাসান মুহতারিম বলেন, বিষয়টি পরীক্ষা করতে এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলো বিস্ফোরক কি না, সে বিষয়ে নিশ্চিত করতে পারবে।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলা মাঠেও ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তু থাকার তথ্য পাওয়া যায়।

এসআর

সম্পর্কিত খবর