[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

এআই নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪২ পিএম

সংগৃহীত ছবি

দেশের প্রধান অর্থনৈতিক লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে নিরাপদ ও আধুনিক করতে

 এআই প্রযুক্তি, ১০ লেনে উন্নীতকরণ এবং অবকাঠামোগত সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার। সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ২৫০ কিলোমিটারজুড়ে ৪৯০টি পয়েন্টে ১,৪২৭টি এআই ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৮ আগস্ট চালু হওয়া এই প্রযুক্তিতে প্রথম ২৪ ঘণ্টাতেই অতিরিক্ত গতি ও ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ৪৪৯টি মামলায় ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

​আইন লঙ্ঘনকারীদের স্বয়ংক্রিয় নোটিশ ও এসএমএস পাঠিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে, যা সড়ক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, মহাসড়কটি ১০ লেনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই চলছে।

পাশাপাশি পদুয়ার বাজারে যানজট কমাতে ওভারপাস সম্প্রসারণ এবং পাঁচটি আন্ডারপাস নির্মাণের নকশা তৈরি হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পুরো ২৩২ কিলোমিটার সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রূপান্তরের ডিজাইন ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর