[email protected] রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট

 পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগস্থ নিজ বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্যের জানান দেন।

​সাক্ষাৎকালে সীতাকুণ্ড নাগরিক সমাজের পক্ষ থেকে বিকল্প হিসেবে সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ এবং সীতাকুণ্ডের বড় দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির প্রস্তাব উপস্থাপন করা হয়।

এর জবাবে মন্ত্রী যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত সামগ্রিক এক্সপ্রেসওয়ে তৈরির উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করেন। পরবর্তীতে প্রতিনিধিদলের নেতারা তাদের দাবিনামা সংবলিত স্মারকলিপি প্রদান করেন, যার মধ্যে চট্টগ্রাম ওয়াসার পানির সংযোগ সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার টেকসই সমাধানের দাবি জানানো হয়।

এসআর

সম্পর্কিত খবর