[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩

বিদ্যুৎকেন্দ্র বন্ধে তীব্র লোডশেডিং, চরম ভোগান্তিতে মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৩ এএম

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গরম বৃদ্ধির মধ্যেই কারিগরি ত্রুটির কারণে আদানির

 বিদ্যুৎকেন্দ্র ও আরএনপিএলের একটি করে ইউনিট বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রসহ বেশ কয়েকটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অচল হওয়া এবং গ্যাস সংকটের কারণে একযোগে সাড়ে ৩ হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে ১৬ হাজার ৩৪৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট।

​বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, হঠাৎ আদানির বিদ্যুৎ সরবরাহ প্রায় অর্ধেক কমে যাওয়ার পাশাপাশি কয়লাভিত্তিক ও অন্যান্য কেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে শহরাঞ্চলে দিনে একাধিকবার এবং গ্রামীণ এলাকায় দৈনিক ৭ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ লোডশেডিংয়ের ইঙ্গিত দিচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর