[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

অনুমিত হিসাব কমিটির সভাপতি রেজা কিবরিয়া, সংসদে আরও দুই কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

 হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়াকে। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে নতুন এই কমিটি গঠনের পাশাপাশি অর্থ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত বিদ্যমান দুটি স্থায়ী কমিটিতে সদস্য রদবদল করে পুনর্গঠন করা হয়েছে।

​সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি নতুন কমিটি গঠন ও দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা সংসদ সদস্যদের কণ্ঠভোটে অনুমোদিত হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, জাতীয় সংসদে বিষয়ভিত্তিক ও মন্ত্রণালয় সম্পর্কিত মোট ৫০টি স্থায়ী কমিটির মধ্যে বুধবারের নতুন কমিটি সহ এ পর্যন্ত গঠিত কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

এসআর

সম্পর্কিত খবর