রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া
ঠাকুরগাঁও-১ শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ নির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল দায়ের এবং ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর।
উল্লেখ্য, গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ২২ আগস্ট সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পদটি শূন্যের বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
এসআর