[email protected] শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩

তিতাসের উন্নয়নকাজ: মঙ্গলবার কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ১০:০৯ এএম

সংগৃহীত ছবি

ঢাকা জেলার পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজ

 করার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই উন্নয়নকাজের জন্য মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নির্দিষ্ট কিছু এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

​তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও এবং কেরানীগঞ্জের আংশিক এলাকায় গ্যাস থাকবে না। পাশাপাশি এর আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

এসআর

সম্পর্কিত খবর