[email protected] বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ৩:০৪ পিএম

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

বাকি চারজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

মন্ত্রণালয় জানায়, কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

 

ঘটনার খবর পাওয়ার পর বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন। তবে নিহত অপর চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

 

অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত ও নিহত বাংলাদেশিদের বিষয়ে সহযোগিতা নিশ্চিত করতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

 

এ ছাড়া বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দিতে উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এসআর

সম্পর্কিত খবর