[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

আইনের বাইরে ভবন নির্মাণের সুযোগ নেই: গৃহায়ন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ ৬:৩৬ পিএম

সংগৃহীত ছবি

দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিগুলোর সঠিক বাস্তবায়নের প্রতিশ্রুতি

 দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। গত ১৭ বছরে আইনের যথাযথ প্রয়োগ হয়নি উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, এখন থেকে অনুমোদিত নকশার বাইরে কোনো ভবন বা আবাসন গড়ার সুযোগ থাকবে না।

​রোববার সচিবালয়ে রিহ্যাব এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, নকশায় থাকা সত্ত্বেও অনেক ডেভেলপার কোম্পানি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল নির্মাণ করেনি। রাজউকের নকশা অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজ করা হচ্ছে এবং রাজধানীর বাইরের ডেভেলপারদের সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনতে বিধিমালা সংশোধন করা হবে বলেও জানান তিনি।

​একই সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গ্রাহকদের ফ্ল্যাট হস্তান্তর ও কিস্তির টাকা ফেরতের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার অনুরোধ জানান। জবাবে আবাসন খাতের নেতারা আইন মেনে কাজ করার কথা জানিয়ে ড্যাপ ও নির্মাণ বিধিমালা নিয়ে মতামত তুলে ধরেন। সভায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর