[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

মন্ত্রণালয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ ১:১৪ পিএম

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মন্ত্রণালয়ে

 কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং কাউকেও অনিয়ম করার সুযোগ দেওয়া হবে না। ঢাকার মহাখালীর রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​তিনি প্রধানমন্ত্রী প্রদত্ত গুরুদায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং মন্ত্রণালয়ের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করার ইচ্ছা প্রকাশ করেন। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, সহপাঠী ও মুক্তিযুদ্ধের সময়ের নানা স্মৃতি স্মরণ করার পাশাপাশি বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

​অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার এবং সংগঠনের সভাপতি সৈয়দ আলী জওহর রিজভী উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর