রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত ও চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোটগ্রহণ ও গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
পরদিন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। শপথ গ্রহণের পর শনিবার তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কার্যক্রমের সূচনা হয়।
রোববার বঙ্গভবনে প্রথমবারের মতো দাপ্তরিক কাজে যোগ দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত কর্মদিবস শুরু হলো।
এসআর