দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়।
এর কিছুক্ষণ আগে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বহনকারী গাড়িবহর বঙ্গভবনে পৌঁছায়।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসআর