বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ওই চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন সদস্যরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
বিএনপি আশা করছে, অভিজ্ঞতা, মেধা ও রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে নতুন সদস্যরা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি দল ও জনগণের স্বার্থে নীতিনির্ধারণে তারা কার্যকর পরামর্শ দেবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের মাধ্যমে সংবাদটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
এসআর