[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৬ ৪:৫৯ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

সরকারি ছুটির তালিকায় দিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এক দিনের ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো এ ছুটির আওতায় থাকবে।


তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকছে না। দিনটি মূলত সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির অন্তর্ভুক্ত।


জাতীয় বিশ্ববিদ্যালয়ও বুধবারের ছুটি ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এর অধিভুক্ত সব কলেজের কার্যক্রম বন্ধ থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে একই দিনে ছুটি ঘোষণা করেছে।


এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ নোটিশে বুধবার ছুটির বিষয়টি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানিয়েছে।


আখেরি চাহার সোম্বা কী
‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে তৈরি। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ বলতে বুধবার বোঝানো হয়। অর্থাৎ হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।


মুসলিম সম্প্রদায়ের মধ্যে দিনটি দীর্ঘদিন ধরে ধর্মীয় গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় দোয়া, মিলাদ, ওয়াজ ও নসিহত, জিকির এবং মোনাজাতের আয়োজন করা হয়।

এসআর

সম্পর্কিত খবর