[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

তারেক রহমানের উপস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৬ ৭:৪৮ পিএম

সংগৃহীত ছবি

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বঙ্গভবনে এসে পৌঁছান তিনি। সে সময় তাকে

 অভ্যর্থনা জানান বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

​নবনির্বাচিত রাষ্ট্রপতির এই শপথ গ্রহণকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হলে একটি রাষ্ট্রীয় সভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী যোগ দেবেন।

​এ শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনসহ এর চারপাশের পুরো এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক ও কঠোর নিরাপত্তা পদক্ষেপ।

​এর আগে, বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে প্রবেশ করেন।

​অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, বিচারকগণ, বিদেশি কূটনীতিকরা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত রয়েছেন।

​বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে এবং এ সংক্রান্ত সব আয়োজন ইতোমধ্যে শেষ হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর