[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ৪:৪১ পিএম

সংগৃহীত ফাইল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

একই নির্বাচনে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সংসদ সদস্যদের ভোটেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয়লাভের সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

ভোটগ্রহণ শেষে সংসদ সদস্যদের ভোটের ফলাফলের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

এসআর

সম্পর্কিত খবর