[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির সংসদীয় দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ৫:৪৫ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের এক দিন আগে সংসদীয় দলের বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের নবম তলায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির সংসদীয় দলের এই সভায় রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নিয়েছেন।

 

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে।

 

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় এবার সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হতে যাচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্যের।

 

এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুদ্দোজা হায়দার চৌধুরী। ভোটে আব্দুর রহমান বিশ্বাস ১৭২টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী পান ৯২ ভোট।

 

দীর্ঘ সময় পর এবার আবারও একাধিক প্রার্থী থাকায় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির আয়োজন করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর