[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৭:১৭ পিএম

সংগৃহীত ছবি

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে।

এতে বলা হয়েছে, পদোন্নতির আদেশে কোনো কর্মকর্তার আগের কর্মস্থলের তথ্য উল্লেখ থাকলেও এর মধ্যে কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে তাকে বর্তমানে যে দপ্তরে দায়িত্ব পালন করছেন, সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

এ ছাড়া পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিষয়ে পরবর্তী সময়ে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে জারি করা পদোন্নতির আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন কিংবা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

নতুন পদে যোগদানের জন্য কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে যোগদানপত্র পাঠাতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এসআর

সম্পর্কিত খবর