রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি জানান, জমা হওয়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে দুটি মনোনয়নপত্র দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনের।
এদিকে, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেবেন।
এসআর