[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৬ ৪:২৮ পিএম

সংগৃহীত ফাইল

আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন আহ্বান করেছেন।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পরিচালক মনির হোসেন স্বাক্ষর করেছেন।

 

সংবিধান ও সংসদের কার্যপ্রণালি অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুসারে অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে।

এসআর

সম্পর্কিত খবর