[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ৫ আগস্ট নোয়াবের ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৬ ৬:৪৮ পিএম

সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র কার্যালয়ের জন্য ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (৩ আগস্ট) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়েছে, ৫ আগস্ট উপলক্ষে সংবাদপত্র অফিস বন্ধ থাকবে।

তবে প্রয়োজনে বিশেষ ব্যবস্থার মাধ্যমে নোয়াবের সদস্য প্রতিষ্ঠানগুলো সেদিনও পত্রিকা প্রকাশ করতে পারবে।

অন্যদিকে, একই দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পাঠানো এক চিঠিতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজনের কথা বলা হয়েছে।

চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এসআর

সম্পর্কিত খবর