[email protected] বৃহঃস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ৯:৪১ পিএম

সংগৃহীত ফাইল

রাজধানীর শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর গুলশান এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান একটি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানা কার্যকর করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।


এর আগে বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অন্য একটি মামলায় হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, গ্রেপ্তার না হলে আগামী রোববার বা সোমবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার পরিকল্পনা ছিল।


উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে আসামি করা হয়। কয়েক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

এসআর

সম্পর্কিত খবর