[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ৫:১৮ পিএম

সংগৃহীত ছবি

গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে একটি ১২ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।


রোববার (২ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আগস্ট ২০২৬ মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য সংযোজন কর (মূসক)সহ রিটেইলার পর্যায়ে প্রযোজ্য হবে।


কমিশনের ঘোষণা অনুযায়ী, সংশোধিত এই মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্যই বহাল থাকবে।

এসআর

সম্পর্কিত খবর