[email protected] বৃহঃস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

জুলাই জাতির সম্মিলিত অর্জন, কোনো একক গোষ্ঠীর নয়: শেখ রবিউল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ৩:০৩ পিএম

সংগৃহীত ছবি

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর একক কৃতিত্ব নয়; এটি দেশের মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

তিনি জানান, সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ইস্যুতে রাজনৈতিক বিভাজন বা অপব্যাখ্যার সুযোগ নেই।

বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ‘শাশ্বত জুলাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করা হয়।

এ সময় শেখ রবিউল আলম বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং ঘোষিত সনদের বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তাঁর ভাষ্য, এই অর্জনকে কেন্দ্র করে বিভ্রান্তি বা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের কোনো সুযোগ থাকা উচিত নয়।

এসআর

সম্পর্কিত খবর