[email protected] বৃহঃস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

আইসিটির বিচারপ্রক্রিয়ার মান নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের গভীর উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ১:০৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান মামলা পরিচালনার ধরন ও

 বিচারের মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে লন্ডনভিত্তিক সংস্থাটি জানায়, তদন্ত ও বিচারপ্রক্রিয়ার এসব বিভিন্ন ঘাটতি আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, যা আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

​এইচআরডব্লিউ-এর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি জরুরি, তবে দুর্বল তদন্ত ও রাজনৈতিক প্রতিহিংসার সুযোগ বন্ধ করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্যবিচার নিশ্চিত করা উচিত। তাদের মতে, সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউটরদের দেয়া অভিযোগপত্র এবং এর আগে সম্পন্ন হওয়া ছয়টি বিচারে অনুপস্থিতিতে সাজা দেওয়া ও মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান মানা হয়নি। একাধিক সাক্ষীর বক্তব্যে একই অনুচ্ছেদ ব্যবহারের কারণে তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।

​বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ও পরবর্তীতে ২০২৬ সালে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের আমলেও আইসিটি আইনে পুরোপুরি আন্তর্জাতিক সমমানের আইনি সংস্কার আনা হয়নি। সংস্থাটি অভিযোগ করে যে, বর্তমানে পর্যাপ্ত প্রমাণ ছাড়া গ্রেপ্তার, লিখিত কারণ ছাড়া আটকে রাখা, আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সময় না দেওয়া এবং আইনজীবীদের জেরার সীমিত সুযোগের মতো বিষয়গুলো বিচারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।

এসআর

সম্পর্কিত খবর