[email protected] মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ১২:৫৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় বিকেলের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ

 বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

​বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাষে এই সতর্কবার্তা জারি করা হয়। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, এসব অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

​ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে—ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার। সাময়িক এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌযানসমূহকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর