[email protected] বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ৬:৪৯ পিএম

সংগৃহীত ছবি

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হওয়ার পর তৈরি হওয়া

 বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় তিনি এই সহায়তার আহ্বান জানান। ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁর দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

​মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

​প্রতিমন্ত্রী জানান, দেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ঘাটতি কমাতে প্রধানমন্ত্রী সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লেখেন। মঙ্গলবার মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রীর হাতে চিঠিটি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। চিঠি পাওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তাঁর দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করা যায়, তা দ্রুত জানানো হবে।

​মালয়েশিয়ার পক্ষ থেকে আশ্বাসের বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে কোনো সমাধানের সুযোগ রয়েছে কি না, তাঁরা তা জানাবেন। যদি দ্রুত সমাধান দেওয়া সম্ভব হয় তবে খুবই ভালো, অন্যথায় ঠিক কী উপায়ে বা ফর্মে তাঁরা সাহায্য করতে পারবেন, সে বিষয়ে অবহিত করবেন।

​মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির বিষয়টি নিয়ে বাংলাদেশ আগেই কাজ শুরু করেছিল উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরাসরি এলএনজি সরবরাহের পাশাপাশি কারিগরি অভিজ্ঞতা, পরামর্শ কিংবা সম্পদের ব্যবহারের মাধ্যমেও মালয়েশিয়া সাহায্য করতে পারে কি না, সে বিষয়গুলো নিয়েও আলোচনা আলোচনা চলছে।

এসআর

সম্পর্কিত খবর