[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

রংপুর বিভাগের বিএনপি নেতাদের সাথে প্রধানমন্ত্রীর সাংগঠনিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি

তৃণমূল পর্যায়কে আরও সুসংগঠিত করার লক্ষ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীদের

 সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

​শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ সভাটি শুরু হয়।

​বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং রংপুর জেলা ও মহানগর বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর