[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

বঙ্গভবনে দাপ্তরিক কাজ পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ৮:১৭ পিএম

সংগৃহীত ছবি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর দাপ্তরিক কার্যাবলি

 বঙ্গভবনে পরিচালনা করবেন। তবে তিনি সান্ধ্যকালীন ও স্বাভাবিক অবস্থানের জন্য জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।

​শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি নিজেই তাঁর কার্যালয় ব্যবহার ও অবস্থানের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

​এদিকে রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের পর স্পিকারের বাসভবন ও এর সংলগ্ন এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই রাষ্ট্রপতির জন্য নির্ধারিত বিশেষ নিরাপত্তা প্রোটোকল কার্যকর করেছে।

​উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সাংবিধানিক বিধান অনুসরণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এসআর

সম্পর্কিত খবর