রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
এর ফলে স্পিকারের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হাফিজ উদ্দিন আহমদ।
তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেছেন।
একই কারণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করবেন।
এসআর