[email protected] শনিবার, ২৫ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩

গুলশানের বাসায় প্রস্তুতি, নতুন টেলিফোন সংযোগ পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ৬:২৭ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য নতুন আবাস হিসেবে রাজধানীর গুলশানের একটি বাসায় বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর অংশ হিসেবে সেখানে নতুন টেলিফোন সংযোগ স্থাপনের কাজ চলছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গুলশানের ১২৩ নম্বর সড়কের ‘গ্রিন ভিলা’ নামের ভবনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর কর্মীরা নতুন টেলিফোন সংযোগ স্থাপনের কাজ শুরু করেন।

ভবনটির এক নিরাপত্তাকর্মীর ভাষ্য, কয়েক দিন আগে মো. সাহাবুদ্দিন সেখানে পরিদর্শনে যান।

সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বর্তমানে বাসাটিতে প্রয়োজনীয় প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়েছে এবং নিরাপত্তার দায়িত্বে বিশেষ শাখা (এসবি)-এর সদস্যরাও রয়েছেন বলে জানা যায়।

বিটিসিএলের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন টেলিফোন সংযোগ দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর মো. সাহাবুদ্দিন ওই বাসায় বসবাস করবেন বলে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগের টেলিফোন সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল।

এর আগে শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর